মৈত্রী সানফ্রান্সিস্কো বে এরিয়াতে দক্ষিণ এশীয় (বাংলাদেশ, ভারত, পাকিস্তান আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সহ অন্যান্য জনগোষ্ঠী) পরিবার ও ব্যক্তিবর্গ কে পারিবারিক সহিংসতা , মানসিক নির্যাতন, সাংস্কৃতিক বিচ্ছিন্নতা এবং পারিবারিক দ্বন্দ্ব সম্পর্কিত সাহায্য প্রদানকারি সংস্থা। মৈত্রী একটি অলাভজনক এবংবেসরকারি প্রতিষ্ঠান। আপনার সকল তথ্য এবং কথোপকথনের গোপনীয়তা আমরা সতর্কতার সঙ্গে রক্ষা করি।
আপনি কিংবা আপনার পরিচিত কেউ কি পারিবারিক নির্যাতনের শিকার? আপনি কি সাহায্য খুঁজছেন?
1-888-862-4874
জরুরী প্রয়োজনে বা শারীরিক হুমকি থাকলে নিজের নিরাপত্তা বিবেচনা করে 911 এ যোগাযোগ করতে পারেন।
সরাসরি কথা বলার সময় সপ্তাহের সোমবার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত
অন্যসময়ে ও ছুটির দিনে আপনার বক্তব্য নিরাপদ ফোন নম্বর, কথা বলার জন্য সুবিধা অনুযায়ী সময় সহ আমাদের জন্য রেকর্ড করুন। আমাদের স্বেচ্ছাসেবীরা চব্বিশ ঘন্টার মধ্যে ফোনে যোগাযোগ করবে।
আপনার সঙ্গে কথা বলতে আমরা প্রস্তুত:
● আপনি যদি নির্যাতিত হন , আপনার নিরাপত্তা এবং পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে সাহায্য করতে পারি।
● আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আমরা জবাব দেবার চেষ্টা করবো অথবা উপযুক্ত উৎসের সন্ধান দেব।
● আপনি যদি কারো সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চান, আমরা একজন মৈত্রী স্বেচ্ছাসেবীর সঙ্গে আপনার যোগাযোগ করিয়ে দেব।
● আপনি যদি আইনগত সহযোগিতা চান , আমরা বিভিন্ন ভাবে আপনাকে সাহায্য করতে পারি।
● আপনি যদি ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ বোধ না করেন , আমরা বাংলাসহ বিভিন্ন ভাষায় সহায়তা প্রদান করতে পারি।
সুস্থ সম্পর্ক
নিপীড়নমূলক সম্পর্ক